লাঞ্ছনাকারী পুলিশ ক্লোজড তবুও কর্মবিরতিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০১৬, ২২:০৭আপডেট : ১২ জুন ২০১৬, ২২:০৯

বরিশাল যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়  (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক নেতারা কর্মবিরতি পালন করছেন, সেই পুলিশকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নিয়েছে পটুয়াখালী জেলা পুলিশ ।
মির্জাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এসআই মনোজ কুমারকে রবিবার এসপি অফিসে ডেকে নেওয়া হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমদ জানান, ঘটনা জানার পর রবিবার জেলার মির্জাগঞ্জ থানার এসআই মনোজ কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়াও বরিশাল মহানগর পুলিশের কাছে ঘটনা সম্পর্কে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, লাঞ্ছিত ও অবরুদ্ধকারী পুলিশের বিরুদ্ধে দাফতরিক ব্যবস্থা গ্রহণ করা হলেও কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্বান্তে অনড়  ইর্ন্টান চিকিৎসকরা। 

কর্মবিরতির দ্বিতীয় দিন  রবিবার বিকালে ডক্টরস ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ওই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বানে কর্মবিরতির স্বপক্ষে যুক্তি তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয় এসআই মনোজ কুমার ক্ষমা না চাওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

এদিকে, কর্মবিরতিতে থাকা ইর্ন্টান চিকিৎসকদের সঙ্গে রবিবার দুপুরেও  বৈঠক করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক। কিন্তু তিনিও সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন।

ইন্টার্ন চিকিৎসক সাজিদুল করিম জানান, বৈঠকে কোনও সুরাহা না হওয়ায় তাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

এরপর দুপুর ২টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে বাঁধ রোডে মানববন্ধন এবং বিকালে ডক্টরস ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ইর্ন্টান চিকিৎসকরা।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক