বরিশাল শেবাচিম হাসপাতালে কর্মবিরতি স্থগিত

বরিশাল প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ০৪:১৪আপডেট : ১৫ জুন ২০১৬, ০৪:২৬

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে ইন্টার্নরা কর্মস্থলে যোগদান করেছেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক নেতা ডা. আবির সাকরান।  
হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে ইন্টার্ন চিকিৎসক, পুলিশ প্রশাসন ও  হাসপাতাল প্রশাসন পরিচালকের কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে পুলিশ সদস্যের আচরণ ভুল হয়েছে বলে স্বীকার করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি নিয়ে বুধবার ১১টায় ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে পুলিশের পক্ষ থেকেও বৈঠক ডাকা হয়েছে।  
ইন্টার্ন চিকিৎসক নেতা ডা. আবির সাকরান জানান, ওই পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার নিয়োগ করতে হবে। অন্যান্য হাসপাতালের মতো ভিজিটিং আওয়ার নির্দিষ্ট করাসহ ৫ দফা দাবির বিষয়টি বাস্তবায়নে হাসপাতাল পরিচালক ও পুলিশ প্রশাসন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। বুধবার বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
প্রসঙ্গত, একজন ইন্টার্ন নারী চিকিৎসকের সঙ্গে পটুয়াখালী পুলিশ লাইনের এক সদস্য অশালীন আচরণ করেছেন, এমন অভিযোগে গত শনিবার দুপুর ২টা থেকে কর্মবিরতি শুরু করেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা।

আরও পড়তে পারেন: আজ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিলের রায়

/এমও/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম