পুলিশের মামলায় বরিশালে বিএনপি’র ৪৬ নেতা-কর্মী খালাস

বরিশাল প্রতিনিধি
১৬ জুন ২০১৬, ১৭:০৫আপডেট : ১৬ জুন ২০১৬, ১৭:১৬

বরিশাল বরিশালে ২০১০ সালে পুলিশের দায়ের করা মামলায় খালাস পেয়েছে মহানগর বিএনপি ৪৬ নেতা-কর্মী। ১৮ জনের সাক্ষ্যগ্রহণে পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। বুধবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে মামলার ২৬ জন আসামি উপস্থিত ছিলেন।
খালাস প্রাপ্তরা হলেন, বিএনপি’র বরিশাল মহানগর এর বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, অ্যাডভোকেট আলি হায়দার বাবুল, মনোয়ার হোসেন জিপু, কোতোয়ালী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ মন্টু খান, মনিরুজ্জামান খান, অ্যাডভোকট পারভেজ আকন বিপ্লবসহ ৪৬ জন।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২৭ নভেম্বর হরতালের সমর্থনে সদর রোড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতা-কর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ফকির বাড়ি রোডের সামনে তাদের ওপর হামলা চালায়। এতে এসআই হেলালুজ্জামানসহ চার পুলিশ সদস্য আহত হন।

এই ঘটনায় এসআই ফয়সাল আহম্মেদ বাদী হয়ে ওইদিনই কোতোয়ালী মডেল থানায় বিএনপি’র ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

২০১১ সালের ৩০ মে আদালতে অভিযোগ পত্র জমা দেন কোতোয়ালী থানার এসআই মো. মনিরুল ইসলাম।

/জেবি/টিএন/আপ-এনএস/

আরও পড়ুন:

জাসদ ভুল করে থাকলে ইতিহাস তার বিচার করবে: ইনু

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম