পটুয়াখালীতে পৃথক ঘটনায় স্ত্রী ও ভাইয়ের কোপে আহত দুজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২২ জুন ২০১৬, ২২:১৩আপডেট : ২২ জুন ২০১৬, ২২:১৭

পটুয়াখালী পটুয়াখালীতে পৃথক দুই ঘটনায় স্ত্রী ও ভাইয়ের কোপে আহত দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার আবুল বাশার (৩৫) ও কলাপাড়ার নিজাম হাওলাদার।
শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবুল বাশারের ভাই মনির হোসেন জানান, তাদের মানসিক প্রতিবন্ধী ভাই রুবেল হাওলাদার ২১ জুন মঙ্গলবার সন্ধ্যায় বড় ভাই আবুল বাশারকে দা দিয়ে কুপিয়ে জখম করে। রাতেই তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
এদিকে নিহত নিজাম হাওলাদারের স্বজনরা জানায়, তার স্ত্রী রোকেয়া বেগম মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। ১৭ জুন শুক্রবার শেকল থেকে ছুটে গিয়ে কুড়াল দিয়ে তার স্বামী নিজামের মাথায় আঘাত করে।
ওইদিনই তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।

/এআর/ এএইচ/

আরও খবর পড়ুন-ভুয়া চিকিৎসক নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলা ট্রিবিউন প্রতিনিধির নামে ভুয়া ফেসবুক আইডি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম