পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

পিরোজপুর প্রতিনিধি
২৩ জুন ২০১৬, ১৪:৪৯আপডেট : ২৩ জুন ২০১৬, ১৪:৫৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায়  একটি জ্বালানি তেলের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকানের মালিকের। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তুষখালী ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার জানান, সকাল ১০ টার দিকে তুষখালী বাজারে থাকা শর্ষিনা এন্টারপ্রাইজ নামে একটি জ্বালানি তেলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পিরোজপুর ভান্ডারিয়া, কাঠালিয়া এবং মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শর্ষিনা এন্টারপ্রাইজের মালিক তারেক জমাদ্দার বলেন, সকালেও দোকানে জ্বালানি তেল তুলেছি। অগ্নিকাণ্ডে দোকানে থাকা জ্বালানি তেল পুড়ে যাওয়ায় আমার ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী শাহাদাৎ হাওলাদার জানান, শর্ষিনা এন্টারপ্রাইজ নামের  জ্বালানি তেলের দোকানটি বিল্ডিং হওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি। আধপাকা ঘর হলে বাজারে থাকা অনেক ব্যবসায়ী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতো।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের