দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

নোয়াখালী প্রতিনিধি
২৩ জুন ২০১৬, ১৪:২৪আপডেট : ২৩ জুন ২০১৬, ১৪:২৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন দক্ষিণ আফ্রিকায় রুবেল হোসেন (২৯) নামে এক বাংলাদেশির গুলিতে বেলাল হোসেন (৩৩) নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আফ্রিকার জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ব্যবসায়িক ও আর্থিক লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজনরা জানিয়েছে।
নিহত বেলাল হোসেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ছনগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে। হত্যাকারী রুবেল হোসেন একই উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভানুয়াই গ্রামের চুকু মিয়ার ছেলে।  
পারিবারিক সূত্রে জানা গেছে,  ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় যায় বেলাল। পরে তিনি আফ্রিকার জোহান্সবার্গ শহরে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। ২০০৬ সালের পর থেকে আর বাড়ি আসেননি বেলাল। এবার ঈদের পর বাড়িতে এসে বিয়ে করার কথা ছিল তার। ৬ বোন ও ২ ভাইয়ের মধ্যে বেলাল সবার বড় ছিল।

নিহত বেলাল হোসেনের বাবা আবুল কাশেম জানান, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে মোবাইলে বেলালের সঙ্গে তার কথা হয়। এসময় বেলাল তাকে জানায় যে, রুবেল নামে এক যুবক গত এক বছর আগে ব্যবসা করবে বলে তার কাছ থেকে আফ্রিকান ৪২ হাজার রিংগেট (স্থানীয় মুদ্রা) নিয়েছিল। কিন্তু কয়েকদিন আগে থেকে টাকা চাইলে রুবেল তাকে হত্যার হুমকি দেয় বলে ফোন করে জানায়।

তিনি আরও জানান, ওইদিন রাতেই আফ্রিকা থেকে বেলালের এক বন্ধু তাকে ( বেলালের বাবা) মোবাইলে জানায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই বেলালকে গুলি করে রুবেল। পরে স্থানীয়রা বেলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যশোরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী