গৌরনদীতে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ২১:৩২আপডেট : ২৫ জুন ২০১৬, ২১:৫৬

বরিশাল অপহরণের পাঁচদিন পর বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রাম থেকে শুক্রবার রাতে অপহৃত স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণকারী মো. ইয়াসিন আরাফাতকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।  
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, গ্রেফতারকৃত ইয়াসিনকে শনিবার দুপুরে বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিত হাকিম আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠান।
ডাক্তারী পরীক্ষার জন্য উদ্ধারকৃত স্কুলছাত্রীকে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিত হাকিম আদালতে পাঠানো হয়।

ওসি জানান, উপজেলার মাগুরা মাদারীপুর গ্রামের ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য ১৮ জুন সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হন। পথে স্কুলের কাছে পাকা সড়কের ওপর পৌঁছুলে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু ইয়াসিন আরাফাতের নেতৃত্বে বখাটে ২-৩ জন যুবক ওই স্কুলছাত্রীর গতিরোধ করে। একপর্যায়ে জোরপূর্বক তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় তারা। 

অপহৃতার মা সানজিলা বেগম বাদী হয়ে শুক্রবার বিকালে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই মো. নজরুল ইসলাম শুক্রবার রাতে মেদাকুল গ্রামে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করে।

/এইচকে/

আরও পড়ুন: বাংলাবান্ধা হয়ে দ্বিতীয় দফায় নেপালে যাচ্ছে ১০ হাজার মেট্রিক টন চাল

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম