যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ২০:১১আপডেট : ২৮ জুন ২০১৬, ২০:১৪

গ্রেফতারের প্রতীকী ছবি বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামে যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধূ মর্জিনা বেগমের (২৬)ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে স্বামী নাসির উদ্দিন হাওলাদার (৩৩)। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ মঙ্গলবার ভোরে আসামি নাসিরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠান।
গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, এ ঘটনায় নির্যাতিতার বাবা আব্দুর রহমান শাহ বাদী হয়ে জামাতা নাসির, তার বড় ভাই নজরুল ইসলাম ও বড় ভাইয়ের স্ত্রী হেলেনা বেগমকে আসামি করে সোমবার রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্র উল্লেখ করে ওসি জানান, ২০১০ সালে অক্টোবরে গৌরনদী উপজেলার কসবা গ্রামের মর্জিনার সঙ্গে একই উপজেলার চাঁদশী গ্রামের নাসিরের বিয়ে হয়।

বিয়ের সময় মেয়ের বাবা আব্দুর রহমান জামাতা নাসিরকে নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল যৌতুক দেন। বিয়ের ৬ মাস পর নাসির ব্যবসার জন্য নতুন করে ২ লাখ টাকা দাবি করলে ১ লাখ টাকা দেওয়া হয়। বাকি ১ লাখ টাকা না দেওয়ায় মর্জিনাকে অমানুষিক নির্যাতন করা হয়।

নির্যাতিত মর্জিনা অভিযোগ করেন, গত শনিবার তার স্বামী যৌতুকের ১ লাখ টাকা আনার জন্য তাকে চাপ প্রয়োগ করে। সে টাকা আনতে অস্বীকার করায় তার স্বামী নাসির, ভাসুর ও শ্বশুর বাড়ির লোকজন  তাকে  মারধর করে। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না মেঘনা নদীর ওপর দ্বিতীয় রেলসেতুর কাজ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম