বরগুনায় প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ০৩:১৬আপডেট : ৩০ জুন ২০১৬, ০৩:১৮

বরগুনায় প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা বরগুনা সদর উপজেলায় শিরিন (২৫) নামে  এক শারীরিক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে আটকৃতদের নাম প্রকাশ করা হয়নি। বুধবার দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই বাড়ির কাওসার, সিদ্দিক ও ছত্তার মাস্টারের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুর আড়াইটার দিকে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয়। এর একপর্যায়ে শিরিনের মা সালেহ বেগম ঘরে ঢুকে চিৎকার করে বাইরে এসে বলে তার মেয়েকে খুন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান, কাওসার, সিদ্দিক ও ছত্তার মাস্টারকে ফাঁসানোর জন্য সালেহা বেগমের নিকট আত্মীয় আনসার মৃধা ওরফে আফাং ও সালেহা বেগম দুজন মিলে নিজের ঘরের মধ্যে মেয়েকে কুপিয়ে খুন করার পর চিৎকার দিয়ে গ্রামবাসীকে জড়ো করে।
এ বিষয়ে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ হোসেন পিপিএম  বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ ও একটি রক্তমাখা দা ও বটি উদ্ধার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে কে থানায় নিয়ে এসেছি। তবে কে খুন করেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম