ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

ঝালকাঠি প্রতিনিধি
০১ জুলাই ২০১৬, ২০:৩৫আপডেট : ০১ জুলাই ২০১৬, ২০:৪২

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত ঝালকাঠিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পোষাক শ্রমিক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তার স্ত্রী ও দুই বছরের মেয়ে আহত হয়েছে বলেও জানা যায়।
শুক্রবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের রায়াপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার পরিদর্শক (অপারেশন) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত ইউসুফ আলী ফরাজী (৪০) জেলার কাঁঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের আবদুল হাকিম ফরাজীর ছেলে। তিনি একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
নলছিটি থানার পরিদর্শক (অপারেশন) জানান, ঈদের ছুটিতে পিকআপ ভ্যান ভাড়া করে পরিবারসহ ঢাকা থেকে ঝালকাঠি আসছিলেন গার্মেন্ট পোষাক শ্রমিক ইউসুফ আলী ফরাজী।

পুলিশ জানায়, যাত্রীবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলী ফরাজী।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তার স্ত্রী ইয়াসমিন বেগম ও দুই বছরের শিশু জান্নাতিকে উদ্ধার করে।

আহতদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এনএস/এইচকে/

আরও পড়ুন: ছোটমনিকে হারিয়ে নির্বাক মা, বাড়িতে শোকের মাতম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম