জোয়ারের পানিতে ভোলার ২০টি চর ও নিম্নাঞ্চল প্লাবিত

ভোলা প্রতিনিধি
০৩ জুলাই ২০১৬, ২২:০০আপডেট : ০৩ জুলাই ২০১৬, ২২:০৩

ভোলা সাগরে লঘুচাপের প্রভাবে ভোলা সংলগ্ন মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। সাগর উত্তাল থাকায় মেঘনা ও তেঁতুলিয়া উত্তাল। জোয়ারের পানিতে ভোলার বিচ্ছিন্ন ২০টি চর ও মূল ভূ-খণ্ডের ভেরিবাঁধের বাইরের এলাকা ৩/৪ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। এদিকে রবিবার সকাল থেকেই পুরো জেলায় কোথাও থেমে থেমে আবার কোথাও এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। ভোলা সদরের রাজাপুর এলাকায় এরই মধ্যে বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। তজুমদ্দিন উপজেলার চৌমুহনী ও হাজি-কান্দি এলাকায় এরইমধ্যে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে তজুমদ্দিন উপজেলা সদরের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে  প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।
তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল্লাহ জসিম খবরের সত্যতা নিশ্চিত করে জানান,  মানুষের বসত ঘরে ২/৩ ফুট পানি উঠে গেছে।
ভোলা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার এই প্রতিনিধিকে জানান, মেঘনা ও তেঁতুলিয়া উত্তাল সেখানে স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। ঢেউয়ের তোড়ে ভোলা সদরের ইলিশা, রাজাপুর, দৌলতখান উপজেলার ভবানীপুর, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকার ভেরিবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, ভোলার অন্তত ২০টি চর ৩/৪ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। এলাকাবাসী অতি দ্রুত ভাঙা বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষক রেজাউল হত্যায় রাবি শিক্ষার্থী আটক 

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম