বরিশালে অপরিশোধিত জ্বালানি তেল বোঝাই ট্রাকসহ গ্রেফতার ৩

বরিশাল প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ০৬:২৫আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০৬:২৯

গ্রেফতারের প্রতীকী ছবি বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে ১০টি ব্যারেলে ২ হাজার লিটার অপরিশোধিত জ্বালানি তেল বোঝাই ট্রাকসহ তিন চোরাকারবারীকে গ্রেফতার করেছে আমর্ড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)। মঙ্গলবার রাত ১২ টায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর পশ্চিম মঠপাড়া এলাকার মো. সোলায়মান হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৬), পালং শৌল পাড়া গয়ঘর এলাকার জলিল বাঘার ছেলে রাসেল বাঘা (২৩) ও একই এলাকার জয়নাল বাঘার ছেলে ইমান হোসেন (২৪)।
এপিবিএন-এর এএসআই মো. মাহবুব জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন শরিয়তপুর থেকে একটি ট্রাকে অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হয়েছে পাচারকারীরা। এমন খবরে এপিবিএন-এর এএসপি আবুল বাশারের নেতৃত্বে একটি দল বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুন হাট এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। ব্যারেল বোঝাই ওই ট্রাক এলে আটক করা হয়।
এ ঘটনায় এপিবিএন-এর এসআই আসাদুজ্জামান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেন।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক