বরিশালে ব্রিজ ধসে বালুবাহী ট্রাক খালে

বরিশাল প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ১৯:৪৫আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৯:৪৮

বরিশালে এলজিইডি’র অর্থায়নে নির্মিত ব্রিজ ধসে বালুবাহী ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনার পর থেকে জেলার আগৈলঝাড়ার সঙ্গে ডাসার ও মাদারীপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। বরিশালে ব্রিজ ধসে বালুবাহী ট্রাক খালে  

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মাদারীপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক আগৈলঝাড়ার বাশাইলে যাওয়ার সময় মাগুড়া ব্রিজ অতিক্রমকালে ব্রিজটি ধসে পড়ায় ট্রাকটি খালে পড়ে যায়।  এসময় ট্রাকচালক, হেলপার ও শ্রমিকরা আহত হন।
এদিকে জনগুরুত্বপূর্ণ ওই ব্রিজটি ধসে পড়ায় আগৈলঝাড়া উপজেলার সঙ্গে মাদারীপুরের কালকিনি, ভুরঘাটা ও ডাসারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে যানবাহন চলাচল বন্ধসহ জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
খবর পেয়ে সওজ’র কার্য সহকারী রুস্তুম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ব্রিজটি তাদের নয়,এলজিইডি বিভাগের। তবে এখন তাদের বিভাগের আওতায় ব্রিজটি নির্মিত হতে পারে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজকুমার গাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্বল্প সময়ে ত্রুটিপূর্ণ নির্মাণ আর ভারি যানবাহন চলাচলের কারণেই ব্রিজটি ধসে পড়েছে।
তিনি আরও জানান, এলজিইডি বিভাগ থেকে ওই সময়ে ব্রিজ নির্মাণ করা হলেও এখন সড়কটি সওজের আওতায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: থমকে আছে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের নির্মাণ কাজ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম