স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
২১ জুলাই ২০১৬, ০২:০১আপডেট : ২১ জুলাই ২০১৬, ০২:৩৭

আইন-আদালত বরিশালে মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে রায় ঘোষণার সময় অভিযুক্ত গিয়াসউদ্দিন সরদার অনুপস্থিত ছিলেন।
বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের আট জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করেন। রায়ে গিয়াসউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১২ সালের ১ অক্টোবর গিয়াসউদ্দিন তার মেয়ের বান্ধবীকে বাসায় রেখে পরিবারের সকলকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যান। এরপর গিয়াসউদ্দিন রাতে বাসায় ফিরে স্কুলছাত্রীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে।
ঘটনার দুদিন পর ৩ অক্টোবর ওই স্কুলছাত্রী বাদী হয়ে ধর্ষক গিয়াসউদ্দিনকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মেহেন্দিগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক এসআই ওবায়দুর রহমান গিয়াসকে অভিযুক্ত করে ওই বছরের ২৯ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেয়। এরপর আদালত গিয়াসউদ্দিনকে এই শাস্তি প্রদান করেন।

/এনএস/

আরও পড়ুন:

র‌্যাবের তালিকা: ঢাকা থেকেই নিখোঁজ ৭২ জন 

নিখোঁজ ২৬২ জনের একজন জিলানী সিরিয়ায় নিহত!

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম