পটুয়াখালীতে অবস্থিত দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে প্লাবন আহম্মেদ (১৯) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ প্লাবনের বাড়ী মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে। প্লাবন ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ।
কুয়াকাটা পর্যটন পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মীর ফসিউর রহমান জানান, বৃহস্পতিবার প্লাবন ও নেওয়াজ- দুই বন্ধু, মাগুরা জেলা থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সাঁতার না জানায় টিউব নিয়ে সাগরে সাতার কাটতে গেলে তুফানের তোড়ে তলিয়ে যান প্লাবন।
অপর বন্ধু নেওয়াজ আহমেদ সাঁতরে সৈকতে উঠে আসার পর ঘটনা জানতে পেরে পর্যটন ও নৌ-ফাঁড়ি পুলিশসহ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাতে শুরু করেন।
/এইচকে/
আরও পড়ুন: গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি, ২০ হাজার মানুষ পানিবন্দি








