বরিশালে ৬ মাসে ৮৮ জন খুন

বরিশাল প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৪:১২আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৪:১২

বরিশালে ৬ মাসে ৮৮ জন খুন

বরিশাল বিভাগে গত ৬ মাসে ৮৮ জন হত্যার শিকার হয়েছে। এরমধ্যে বরিশাল মহানগরী এলাকায় ৭ জন এবং জেলায় ১৮ জন খুন হয়েছেন। বাকি ৬৩ জন বিভাগের অপর ৫ জেলায় খুন হয়েছেন। পুলিশের ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।

এসব হত্যাকাণ্ডের মধ্যে ২৭ মে মহানগর ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজা হত্যা, বাকেরগঞ্জের আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন হাওলাদার, মুলাদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সমীর চারু হত্যা উল্লেখযোগ্য।

বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন বলেন, সব হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

পুলিশের ওয়েব সাইট সূত্রে জানা গেছে, এ বছরের  জানুয়ারি মাসে মহানগরীতে ১ ও জেলায় ২ জন হত্যা হয়েছে। বিভাগের ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় হয়েছে ১২ হত্যাকাণ্ড।

ফেব্রুয়রি মাসে বরিশাল জেলা ও মহানগরীতে একই সংখ্যক হত্যাকাণ্ড হয়েছে। ফেব্রুয়ারি মাসে ৫ জেলায় ১০টি হত্যাকাণ্ড ঘটেছে। মার্চ মাসে জেলায় ২ ও মহানগরীতে একজন হত্যার শিকার হয়। ৫ জেলায় ১১টি হত্যাকাণ্ড ঘটেছে।

এপ্রিল মাসে মহানগরীতে এক, জেলায় ৪ ও বিভাগের অপর ৫ জেলায় ৬ হত্যাকাণ্ড হয়েছে। মে মাসে মহানগরীতে চারসহ বিভাগে ১৮ জনকে হত্যা করা হয়েছে। সর্বশেষ জুন মাসে বরিশাল বিভাগে ১২ হত্যাকাণ্ড ঘটেছে।

/জেবি/

আরও পড়তে পারেন : নারায়ণগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম