বিএনপি জাতীয় ঐক্যের নামে প্রতারণা করছে: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১৭:১২আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৭:১২

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ তখন বিএনপি মানবতাবিরোধী জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। শনিবার সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্য বন্ধে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ তিনি এসব বলেন।
তোফায়েল-আহমেদ প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের সময় মাকে হত্যা করেছে, বোনের ইজ্জত নিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যাদেরকে আন্তর্জাতিক আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে, সেই দলের সঙ্গে ঐক্য করে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দেয়। তারা জাতীয় ঐক্যের নামে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, যারা ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করেছে, ২০১৫ সালে ৯৩ দিন বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে ২৪ জন পুলিশকে হত্যা করেছিলো তারাই এখন গুপ্তহত্যায় লিপ্ত হচ্ছে। তাই ৭১ সালে যেমন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে দেশ স্বাধীন করেছিলাম, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। সমাবেশ শেষে এক জঙ্গিবিরোধী বিক্ষোভ মিছিল ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
আরও পড়ুন: জঙ্গিবাদ দমন করতে গেলে গণতন্ত্র সংকুচিত হয়: মেনন

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম