মুক্তিপণের বিনিময়ে অপহৃত ৬ মাঝি উদ্ধার

ভোলা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ১৬:৫৪আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৭:২৯

ভোলা ভোলার মনপুরার মেঘনা থেকে জলদস্যু আলাউদ্দিন বাহিনীর কাছে অপহৃত ৬ মাঝিকে এক লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে। অপহরণের ১৮ ঘণ্টা পর মঙ্গলবার রাতে ৬ মাঝি উদ্ধার হওয়ায় তাদের পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উদ্ধার হওয়া জেলেদের সূত্রে জানা গেছে, ৯ আগস্ট ভোরে উপজেলার মনপুরা ইউনিয়নের উত্তর-পূর্ব পাশের জাগলা চর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে শাহজাহান,ছালাউদ্দিন, কাঞ্চন, মোকতার,হেলাল ও শামিম মাঝি।
এসময় হাতিয়ার জলদস্যু আলাউদ্দিন,কৃষ্ণ ও আরিফ বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র ও বন্দুকের মুখে তাদের জিম্মি করে। পরে প্রতি ট্রলার থেকে ১জন মাঝিকে হাতিয়া উপজেলার মাইজচরা নামক স্থানে নিয়ে মারধর করে। এরপর তাদের পরিবারের কাছে মুক্তিপণের টাকা দেওয়ার জন্য বলে। মুক্তিপণের টাকা না পেলে তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।ভয়ে তারা পরিবারের কাছে মুক্তিপণের টাকা দেওয়ার জন্য বলে। পরে তাদের আত্মীয়স্বজন ও আড়তদাররা জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণের ১ লাখ ৮০ হাজার টাকা বিকাশ এজেন্টের মাধ্যমে জলদস্যু বাহিনীর প্রধানের কাছে পাঠানো হয়। জলদস্যুরা টাকা পাওয়ার পর মঙ্গলবার রাত ৮টায় তাদের চোখ বেঁধে তমরুদ্দিন বাজার সংলগ্ন পশ্চিম পাশের চরে রেখে যায়। পরে আড়তদার মো. টিট ভুইয়া বুধবার সকাল ৬টায় ট্রলার পাঠিয়ে চর থেকে মাঝিদের মনপুরা নিয়ে আসে।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.শাহিন বলেন, মুক্তিপণের বিনিময়ে উদ্ধার হওয়া মাঝিদের ব্যাপারে আমি কিছুই জানি না। এদেরকে আমার এলাকা থেকে নেওয়া হয়নি।

আরও পড়ুন: মাওয়া-কাওড়াকান্দি-মঙ্গলমাঝির ঘাটে লঞ্চ - সিবোট চলাচল বন্ধ

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম