বরিশালে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের বিভ্রান্তিকর তথ্য

বরিশাল প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১২:১০আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১২:১৪

বরিশাল বরিশালে শায়লা আক্তার মেরী (১৪) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে পিরোজপুরের কাউখালি এলাকার সৌদি প্রবাসী মাসুম বিল্লাহর মেয়ে।  সোমবার রাতে (২৯ আগস্ট) এ ঘটনা ঘটে।
মেরী বরিশাল নগরের কাজীপাড়া এলাকার রওশন ভিলায় মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করতো। সে আমতলা মোড় এলাকার এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এদিকে মেরীর মৃত্যুর পর তার পরিবারের লোকজন বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।
মৃতের স্বজনদের বরাত দিয়ে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, রাতে বাসায় ওই ছাত্রী বাথরুমে পড়ে গিয়ে আহত হয়। এসময় বাসার লোকজন তাকে ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা দেয়।

তিনি আরও জানান, স্বজনরা জানিয়েছে বেলা ১১টার দিকে মেরী অসুস্থবোধ করলে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু তার আগেই মেয়েটির মৃত্যু হয়।

এদিকে স্বজনদের বরাত দিয়ে ঘটনাস্থলে থাকা কোতোয়ালী মডেল থানার এএসআই উজ্জ্বল জানান, ক্লাস শেষে মেরী বিদ্যালয়ের বাথরুমে যায়। ওই সময় তার পা পিছলে গিয়ে মাথায় আঘাত পায়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, গত মার্চ মাসে বিজ্ঞান বিভাগে এসে ভর্তি হয়। মেরীর বিদ্যালয়ের বাথরুমে পড়ে যাওয়ার কোনও খবর তিনি পাননি। সে গত দুই দিন ধরে বিদ্যালয়ে আসেনি।  

এদিকে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুনুর রশিদ জানান, মেরী মারা যাওয়ার পর তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তার মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।   

নিহতের মা মেরীর লাশের ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তবে মৃতদেহটি এখনও হাসপাতালের জিম্মায় রাখা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, ছাত্রীর পরিবার থেকে কোনও অভিযোগ নেই। তারা জানিয়েছে, বাথরুমে পড়ে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন: নড়াইলে তিন দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শুরু হচ্ছে আজ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম