‘আশা করি আল্লাহর রহমতে ঈদে বড় কোনও দুর্ঘটনা হবে না’

বরিশাল প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৫

আল্লাহর রহমতে এবছর ঈদে বড় কোনও দুর্ঘটনা হবে না বলে আশা প্রকাশ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। রবিবার বরিশাল নৌবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

নৌবন্দর এলাকা পরিদর্শনে নৌমন্ত্রী শাজাহান খান নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বিগত সময়ে ৪ দলীয় জোটের আমলে সর্বোচ্চ ৩১ ও সর্বনিম্ন ২০টি দুর্ঘটনা হয়েছে। আর বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ ১৬টি এবং সর্বনিম্ন ২টি দুর্ঘটনায় গতবছর হয়েছে। ২০১৬ সালকে নৌ দুর্ঘটনামুক্ত ঘোষণা করা হবে।’

সবার তৎপরতা ও সচেতনতা নৌদুর্ঘটনা কমাতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে এজন্য মালিক ও শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে। পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।’

নৌমন্ত্রী শাহজাহান খান আরও বলেন, ‘একটি সুখবর হলো বিশ্বব্যাংক থেকে ৩ হাজার ২০০ কোটি টাকা স্বল্পসুদে ঋণ পাওয়া গেছে। যার মাধ্যমে নদী খনন, বরিশাল নৌ বন্দরের এক্সটেনশন, আধুনিকায়ন, মার্কেট, মসজিদ নির্মাণ, টার্মিনাল, পল্টুনের আধুনিকায়নের কাজ করা হবে। ইতিমধ্যে আশুগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত কয়েকশ কিলোমিটার নদী খননের কাজ শুরু হয়েছে। টাকা পেলে এ অর্থবছরের মধ্যেই আরও নদীখনন ও বন্দর আধুনিকায়নের কাজ শুরু করা হবে।’

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফসহ নৌমন্ত্রণালয় ও বরিশাল বন্দরের কর্মকর্তারা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম