আসামি ছিনতাইয়ের পর পুরুষশূন্য ভোলার চরযমুনা

ভোলা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৩

ভোলা মাদকদ্রব্য বিক্রির অভিযোগে গ্রেফতার করা আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটার পর পুরুষ শূন্য হয়ে পড়েছে ভোলার চরফ্যাশন উপজেলার চরযমুনা গ্রাম। মঙ্গলবার ছিনতাইয়ের ঘটনার পরপরই এই অবস্থা তৈরি হয়েছে বলে জানায় পুলিশ।  ‍
চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, মঙ্গলবার দুপুরে চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের বাড়ি থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শাহিনের আত্মীয় নাজমা, নাহার, আয়শা ও শরীফসহ কয়েকজন পুলিশের পাঁচ সদস্যের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এরপর হাতকড়া পড়া অবস্থায় শাহিনকে ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার রাতে ২৮ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
চরযমুনা গ্রামের বাসিন্দারা জানান, পুলিশের ওপর হামলার পর গ্রামের পুরুষদের পাশাপাশি কিছু নারীও গ্রাম ছেড়ে চলে গেছেন।

চরফ্যাশনের নীল কমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন বলেন, ‘আমি শুনেছি এলাকাবাসী পুলিশের ভয়ে রাতে ভোলা জেলা ছেড়ে চলে গেছেন।’

বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ছিনতাই করা আসামি শাহিনকে গ্রেফতার করতে পারেনি।

/এমডিপি/এফএস/ 

পড়ুন 'দেশে ৪৯০টি নতুন স্টেডিয়াম হবে’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান