বরগুনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

বরগুনা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩১

বরগুনা বরগুনা তালতলীর গাববাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে ঐ শিক্ষার্থীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ধর্ষণে অভিযুক্ত আবদুল করিম (৩৫) একই গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনেরও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়,বাড়িতে শিশুটিকে একা পেয়ে আবদুল করিম তাকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।ঘটনার পর মেয়েটির চিৎকারে তার মাসহ এলাকাবাসী জড়ো হয়ে করিমকে আটক করে। একপর্যায়ে স্থানীয়ভাবে বিষয়টিকে মীমাংসার কথা বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক আবদুল করিম।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন,নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।

/এমডিপি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম