দেশ থেকে সম্পূর্ণভাবে জঙ্গি নির্মূল করা হবে:বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩০

দেশ থেকে সম্পূর্ণভাবে জঙ্গি নির্মূল করা হবে:বাণিজ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি দেশ থেকে সম্পূর্ণভাবে জঙ্গি নির্মূল করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।তিনি বলেন,‘প্রধানমন্ত্রীর দক্ষ পরিচালনায় দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। এই উন্নয়ন ও সুনাম নষ্ট করার অপচেষ্টায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। খুব শিগ্রই এসব অপশক্তি নির্মূল করা হবে।’

শনিবার দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ১ হাজার ৭০০ দরিদ্র পরিবারের মধ্যে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি ভিজিএফের চাল বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন,‘খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন।যুদ্ধাপরাধী নিজামী ও মুজাহিদদের মন্ত্রী বানিয়ে তাদের হাতে জাতিয় পতাকা তুলে দিয়ে দেশকে কলংঙ্কিত করেছেন।আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করছেন।’

বানিজ্য মন্ত্রী বলেন,‘আমরা কথা দিয়েছিলাম দেশের মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবো। আমরা কথা রক্ষা করেছি। শেখ হাসিনার সরকার দরিদ্র পরিবারের মাঝে আজকে ১০টাকা কেজিতে চাল পৌঁছে দিচ্ছে। আমরা প্রত্যেক ঈদে আসহায় ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন সহায়তা দিয়ে আসছি।’

তিনি আরও বলেন,‘ভোলা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হবে।কারণ ভোলায় গ্যাস আছে,বিদ্যুৎ আছে। ভোলায় শিল্প কারখানা হবে। এছাড়া ভোলা-বরিশাল ব্রিজ নির্মিত হলে পদ্মা সেতু হয়ে সরাসরি সড়ক পথে স্বল্প সময়ে ভোলার মানুষ ঢাকায় যেতে পারবে।’

এসময় মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোশারেফ হোসেন,ভাইস চেয়ারম্যান মো.ইউনুছ,জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন পাহারাদারকে হত্যা করে ট্রান্সফরমারের তার চুরি

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম