সোমবার বরিশালে ২০ হাজার মানুষ ঈদ উদযাপন করবে

বরিশাল প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২২

বরিশাল আগামীকাল সোমবার বরিশালের প্রায় ২০ হাজার মানুষ কোরবানির ঈদ উদযাপন করবেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে জাহাঙ্গীরিয়া, কাদেরিয়া ও চিশতিয়া তরিকার অনুসারীরা ঈদ উদযাপন করবেন।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় বরিশাল নগরীর টিয়াখালীতে ঈদের জামাতের পর তারা কোরবানির পশু জবাই করবেন। এছাড়া জেলার বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফার বাড়ি, খানপুরা গ্রামের জাহাঙ্গির সিকদারের বাড়ি, মাধবপাশার সাদেক দুয়ারির বাড়ি, কেদারপুর গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের বাড়ি, গৌরনদীর সড়িকল গ্রামের আকন বাড়ি, মুলাদি উপজেলার শ্রিরামপুর ও বদরটুনির দরবার শরীফ, বাকেরগঞ্জের সুন্দরকাঠি ও আফালকাঠি গ্রামে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।   

অন্যদিকে, বিভাগের পটুয়াখালী,ঝালকাঠী,ভোলা ও বরগুনা জেলায় সোমবার ঈদ উদযাপিত হবে বলে জানা গেছে।

চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফের অনুসারী বরিশালের খানপুরা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী জানান, সোমবার সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাও ঈদ উল-আযাহার নামাজ আদায় ও পশু কোরবানি করবেন।

আরও পড়ুন হবিগঞ্জে এটিএম বুথ থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম