বরিশালে শিশুসহ দুজনের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৪

বরিশালে শিশুসহ দুজনের লাশ উদ্ধার বরিশাল শহরের পৃথক স্থান থেকে শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের একটি ডোবা ও রুপাতলী বটতলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

লাশ দুটির মধ্যে তন্নী (১০) নামে এক শিশুর পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তন্নী বরগুনা জেলার টুনু মিয়ার মেয়ে ও ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্রী।

তন্নীর বাবা টুনু জানান, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি নবগ্রামে রোডের যুবক হাউজিং এর পাশে খালেক খানের বাড়িতে ভাড়া থাকেন। রবিবার রাত থেকে তন্নীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়রা ওই ডোবায় ভাসমান অবস্থায় তন্নীর লাশ দেখে পুলিশকে খবর দেন।

কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, এটি হত্যা না দুর্ঘটনা এ বিষয়ে প্রাথমিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বরিশাল নগরের রুপাতলী বটতলা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ জানান, সকাল ৮টায় বটতলা এলাকার জলপাইতলা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

লাশ বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম