বরগুনায় ১৪ ঘণ্টা পর সড়ক ধর্মঘট প্রত্যাহার

বরগুনা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৩

বরগুনা বরগুনায় সড়ক পরিবহন শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে শ্রমিক মালিক সমন্বয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ১৪ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।সোমবার পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ সুপারের সমন্বয় সভায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় ।
বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.সাহাবুদ্দিন সাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.সাহাবুদ্দিন সাবু জানান, বরগুনা পুলিশ সুপারের আমন্ত্রণে তার কার্যালয়ে ধর্মঘট নিয়ে আলোচনা করা হয়। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে এবং হায়দার হত্যার একজন আসামিকে পুলিশ আটক করায় মালিক ও শ্রমিক নেতার ধর্মঘট প্রত্যাহারে একমত দেন।
এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বাংলা ট্রিবিউনকে বলেন,আমরা মামলা রুজু করার আগেই আসামি গ্রেফতারে সক্ষম হয়েছি। একই সঙ্গে হায়দারের পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। আমরা মলিক ও শ্রমিক নেতাদের অনুরোধ করেছি যেন তারা জনগণের ভোগান্তির কথা ভেবে ধর্মঘট প্রত্যাহার করে। তারা আমাদের কথায় সম্মত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছে। আমরা আশা রাখি খুব দ্রুত বাকিদেরও গ্রেফতার করতে সম্ভব হবো।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম