শেবাচিম হাসপাতাল থেকে দিনে ২ লাখ টাকার ওষুধ পাচার

বরিশাল প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৫০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৩

শেবাচিম বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা ওষুধ রোগীরা পায় না। কিন্তু প্রতিদিন প্রায় দুই লাখ মূল্যের ওষুধ বিনামূল্যে বিতরণ দেখানো হয়। অধিকাংশই চলে যায় প্যাকেট পাল্টে, সিল মুছে বাইরের খোলা বাজারে। সম্প্রতি বিষয়টি নজরে আসে হাসপাতাল পরিচালক ডা. মো. সিরাজুল ইসলামের।

এসব ওষুধ হাসপাতালের বহির্বিভাগ থেকে ব্যবস্থাপত্র নেওয়া ও ভর্তি থাকা চিকিৎসাধীন রোগীদের মাঝে বিতরণ করা নিয়ম রয়েছে। কিছুদিন পূর্বে অস্ত্রপাচার কক্ষ পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা দেখতে পেয়ে পরিচালক হাসপাতালের ৪১ ওয়ার্ডের ইনচার্জদের নিয়ে ঈদের পূর্বে বৈঠক করেন। পরে তিনি বিনামূল্যের ওষুধ রোগীদের মাঝে সঠিকভাবে বিতরণের জন্য কঠোর নির্দেশনা দেন।

তবে নির্দেশনার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সোমবার হাসপাতাল ঘুরে দেখা গেছে রোগীরা ওষুধ পাচ্ছে না। পরিচালক বলছেন অবস্থার উন্নতি ও স্বাভাবিক হতে সময় লাগবে।

হাসপাতালের গাইনী ওয়ার্ডের ইনচার্জ রাশিদা বেগম বলেন, ‘প্রতিদিন ভর্তি হওয়া রোগীদের বিনামূল্যের ওষুধ দেওয়া যাচ্ছে না। ঔষধের দৈনিক স্টকের পরিমান না-জানানোয় স্টোরে চাহিদা-পত্রও পাঠানো যাচ্ছে না।’

স্টোর ইনচার্জ ডা. মাহমুদ বলেন, ‘এ ধরণের অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে চলছে। এখন পুরো বিষয়টি ঠিক করার জন্য একটি প্রক্রিয়া মেনে চলা হচ্ছে। তাই এখন থেকে রোগীরা নিয়মিতভাবে ওষুধ পাবে।’

চিকিৎসাধীন এক রোগীর আত্মীয় সদর উপজেলার মো. সালাম জানান, ‘গত ১৭ সেপ্টেম্বর রোগীর অস্ত্রপাচার হয়েছে। এর জন্য যত ওষুধ প্রয়োজন হয়েছে, তা হাসপাতালের বাইরের ফার্মেসি থেকে কিনে এনেছেন। বিনামূল্যে ওষুধ দেওয়ার বিষয়টি নাকি তিনি জানেনই না।’

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ইনচার্জরা জানিয়েছেন, রোগীদের জন্য বিনামূল্যের ওষুধ বিতরণ মনিটরিং করা হয় না। যার কারণে রোগীরা ঠিকমত ওষুধ পায় না।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক