ডুবে যাওয়া লঞ্চটিকে খুঁজছে বিআইডব্লিউটিসি’র ‘নির্ভীক’

বরিশাল প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৬, ০৯:১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ০৯:১৬

বানারীপাড়ার সন্ধ্যা নদীতে বুধবার দুপুরে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল ঐশীর উদ্ধার তৎপরতা চলছে। বৃহস্পতিবার ভোর ৪টায় বিআইডব্লিউটিসি’র উদ্ধারকারী জাহাজ নির্ভীক ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ৭টা থেকে তাদের সঙ্গে মিলে উদ্ধার তৎপরতা শুরু করে নৌ বাহিনী ও ফায়ার সার্ভিস ডুবুরি দল ও নৌ পুলিশসহ সংশ্লিষ্ট দফতরগুলো। বিআইডব্লিউটিসি’র-উদ্ধারকারী-জাহাজ-নির্ভীক

এর আগে বুধবার সন্ধ্যার পরে ৮ সদস্যর নৌ-বাহিনীর ডুবুরিরা সরঞ্জাম নিয়ে হাজির হন ঘটনাস্থলে।

তবে উদ্ধার তৎপরতায় সন্তুষ্ট নন স্বজনহারা মানুষেরা। তারা অভিযোগ করেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে গাফলতি করছে । ডুবে যাওয়া লঞ্চটিকে খুঁজছে বিআইডব্লিউটিসি’র ‘নির্ভীক’

উল্লেখ্য, বুধবার দুপুরে বরিশালে সন্ধ্যা নদীর দাশেরহাট পয়েন্টে ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশু, ছয় জন নারী ও ছয় জন পুরুষ। এখনও ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ডুবে যাওয়া লঞ্চটিকে খুঁজছে বিআইডব্লিউটিসি’র ‘নির্ভীক’

এদিকে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের স্বজনদের কান্নায় ভারি হয়ে পড়েছে নদী পাড়ের এলাকা। রাতভর তারা ডুবে যাওয়া স্বজনদের লাশ ফিরে পেতে নদীর তীরে অপেক্ষা করছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম