সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের একজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল-কাচিয়া গ্রামের রানা শাহাবুদ্দিন। মৃত্যুর খবর শোনার পর থেকেই তার বাড়িতে চলছে শোকের মাতম।
রানার বাবার নাম আব্দুল গনি। তাদের গ্রামের বাড়িতে থাকেন তার বড় ভাই তাজুল ইসলাম। তিনি জানান, রানার স্ত্রী ময়না বেগম ১ ছেলে ও ২ মেয়ে নিয়ে চট্রগ্রামের কর্নারহাটের বিশ্ব কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকেন। তার দুই মেয়ে সুমি (১৩) ও সাবিনা (৭)। ছেলে সোহানের বয়স পাঁচ বছর।
এদিকে বড় ভাই তাজুল ইসলাম ও মা ময়ফুল বেগম শাহাবুদ্দিনের লাশ গ্রামের বাড়িতে এনে দাফনের দাবি জানিয়েছেন। তারা জানান, রানা প্রায় ১২ বছর ধরে সৌদি আরবে চাকরি করছিল।
/এআরএল/








