সামাজিক প্রতিরোধের মাধ্যমে জঙ্গিবাদ ঠেকাতে হবে: শিক্ষামন্ত্রী

বরিশাল প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৯:৩৩আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৯:৩৫

মতবিনিময় সভায় বক্তব্য রাখেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সামাজিক প্রতিরোধের মাধ্যমে জঙ্গিবাদ ঠেকাতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন,‘আমরা সবাই মিলে যদি জঙ্গিবাদ প্রতিরোধে সতর্ক থাকি এবং সক্রিয় হই, তাহলে দেশ থেকে জঙ্গিবাদের আগাছাগুলো সরিয়ে ফেলা যাবে।’

শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় সরকারি ব্রজমোহন কলেজে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের মাধ্যমে যারা ইসলাম কায়েম করতে চান, তারা অন্ধ। একটি গোষ্ঠি দেশের মেধাবী তরুণদের ইসলাম কায়েম এবং বেহেস্ত যাওয়ার বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জঙ্গিবাদে সম্পৃক্ত করছে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন,‘যারা বোমা হামলা করছে তারা নিজেরাই জানেনা কারা তাদের বন্ধু, আর কারা শত্রু। তারা বোমা মেরে মানুষ মারার নীতিতে বিশ্বাসী। তার যদি ধর্মে বিশ্বাস করতো তাহলে শোলাকিয়ার ঈদগাহে হামলা করে মুসল্লিদের মারার পরিকল্পনা করতো না।

শিক্ষামন্ত্রী সভায় বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ করে বলেন, আপনারা শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক হওয়ার চেষ্টা করুন। নিজ নিজ প্রতিষ্ঠানে মাসে একটি করে জঙ্গিবাদ বিরোধী সভা করুন। এতে শিক্ষার্থীদের মনে জঙ্গিবাদ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আপনাদের প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার ব্যবস্থা করুন। এতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি বৃদ্ধি পাবে।

সভায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু.জিয়াউল হক সভাপতিত্ব করেন। এতে বরিশাল ২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস ও সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী