ঢাকায় কর্মরত পুলিশের কনস্টেবল মো. বাবুল মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গুলিবিদ্ধসহ দুই ডাকাতকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাত দেড়টার দিকে বরিশালের শহরতলীল মতাশার এলাকায় এ ঘটনা ঘটে।
পায়ে গুলিবিদ্ধ ডাকাত মো. জুয়েল (৩৫) বরিশাল সদর উপজেলার মুকুন্দপট্টি গ্রামের নূর আলম মিয়ার ছেলে এবং আটক আরেক ডাকাত ওয়াসিমের বাড়ি ঝালকাঠিতে।
বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে জানান, রাজধানীতে কর্মরত পুলিশ কনস্টেবল মো. বাবুল মিয়ার বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমং সংবাদ পেয়ে নগর গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এসময় পুলিশ গুলি চালালে ডাকাত দলের সদস্য জুয়েল পায়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ জুয়েলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
এছাড়া ওয়াসিম নামে আরেক ডাকাতকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।
মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এআর/








