বরিশালে বিএনপির তিন বিক্ষোভ সমাবেশ

বরিশাল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৬, ০৬:৪৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ০৬:৫০
image

বরিশাল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল নগরীতে বিএনপির তিন শাখা পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ করেছে। বিএনপির জেষ্ঠ্য ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসুচী পালন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ। সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কোতোয়ালী শাখার এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাখেরগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাসির জমাদ্দার, জেলা মহিলা দলের আহবায়ক আফরোজা বেগম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন প্রমুখ।
প্রায় একই সময়ে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির উত্তর জেলা সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলার সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ।

বেলা ১১টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির বরিশাল মহানগর শাখা। জেষ্ঠ্য সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সহ-সভাপতি মনিরুল আহসান ও এ্যাড. আক্তার হোসেন মেবুল এবং যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অশ্বিনী কুমার হল ও আশপাশের এলাকায় সতর্কাবস্থায় ছিল পুলিশ।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম