‘বাংলাদেশে কোনও ধর্মীয় বিদ্বেষ নেই’

ভোলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৬, ১২:২০আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১২:২২

তোফায়েল আহমেদ (ফাইল ফটো) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে কোনও ধর্মীয় বিদ্বেষ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই মিলে এ দেশ স্বাধীন করেছে। সোমবার রাতে ভোলা শহরে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন; তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।’ মন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার । সরকার ও আইনশৃংঙ্খলা বাহিনী সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা-উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে। আমরা বাংলাদেশকে জঙ্গিমুক্ত করবো। এ দেশে জঙ্গিবাদের কোনও আস্তানা থাকবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ; কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেবো না।’

মণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআরএল/

আরও পড়ুন: 

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘টর্চার সেল’ বানিয়ে নির্যাতনের অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম