নলছিটিতে মা-ইলিশ ধরার অপরাধে দুই জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৬, ১৮:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৮:৩৭

ঝালকাঠি মৎস্য আইন অমান্য করে ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে মা-ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. কামরুল হুদা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল রুপাতলী এলাকার কাজল আলী হাংয়ের ছেলে মো. সবুজ হাং (২৮) ও সত্তার মোল্লার ছেলে মো. রাজ্জাক মোল্লা (৩২)।
উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সুগন্ধা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে তারা মা ইলিশ ধরছিল। খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে দপদপিয়া এলাকা থেকে ওই দুই জেলেকে আটক করে।

এছাড়া সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা মূল্যের ৪ হাজার ১০০ মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো নলছিটি ফেরিঘাটে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিহরন, মজুদ, বাজারজাত ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম