শিশু শাকিল হত্যায় একই পরিবারের তিনজনের যাবজ্জীবন

পটুয়াখালী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ১৬:৩৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৬:৩৬

শিশু শাকিল হত্যায় একই পরিবারের তিনজনের যাবজ্জীবন পটুয়াখালীর কলাপাড়ায় শিশু শাকিল হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কলাপাড়া উপজেলার পূর্ব ধুলাসার এলাকার শাহজাহান ফকির ও মা আনোয়ারা বেগম এবং তাদের ছেলে সোলায়মান ফকির। বর্তমানে আসামিরা সবাই পলাতক রয়েছে।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কমল দত্ত জানান, দীর্ঘদিন ধরে উপজেলার ধূলাসার ইউনিয়নের ধূলাসার গ্রামের সোলায়মান ফকির সঙ্গে পাশের বাড়ির মোবাশ্বর মৃধা ও তার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। ২০০৯ সালের ২৪ এপ্রিল বিকেলে মোবাশ্বর মৃধার ছেলে শাকিল (৯) তার বোনকে নিয়ে রুহুল আমীনের বাড়িতে টিভি দেখতে যায়। সন্ধ্যায় ফেরার পথে শাকিলকে কৌশলে আসামি সোলায়মান তাদের বাড়িতে নিয়ে যায়। পরে বোন লাভলী বাড়িতে ফিরে মা বাবাকে জানায় শাকিলকে সোলায়মান তাদের বাড়িতে নিয়ে গেছে। পরে শাকিলেকে খুঁজতে গেলে সোলায়মানের বাড়ি তালাবদ্ধ দেখেতে পায় মোবাশ্বর ও তার লোকজন। পরের দিন ২৫ এপ্রিল বিকেলে কুয়াকাটা সংলগ্ন কাউয়ারচর এলাকার সাগরে শাকিলের লাশ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে। একই দিন নিহত শাকিলের মা জেসমিন আক্তার বাদী হয়ে ৬ আসামির বিরুদ্ধে কলাপাড়া থানায় গুম ও হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা দণ্ডপ্রাপ্তদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের