পটুয়াখালী পল্লী বিদ্যুতের অর্থ আত্মসাতের মামলায় হিসাবরক্ষক রিমান্ডে

পটুয়াখালী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ২০:১২আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২০:১২

পটুয়াখালী পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় হিসাবরক্ষক জায়েদা খানমে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচার এ.এস.এম তারিক সামস এ আদেশ দিয়েছেন।
পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আদালতের পিপি অ্যাডভোকেট গাজী মো. নেছার উদ্দিন জানান, এ বছরের ৪ এপ্রিল পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অর্থ আত্মসাতের ঘটনায় সমিতির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর জায়েদা খানম গত ১৬ অক্টোবর আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে দুদক। দুপুরে রিমান্ড শুনানি শেষে আদালত তাকে তিন দিনের রিমান্ড দেয়।

গত ৫ এপ্রিল পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের নিদের্শক্রমে পটুয়াখালী সমিতির জেনারেল ম্যানেজার ও মামলার বাদী প্রকৌশলী হাফিজ আহমেদ, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ) রনজিৎ কুমার দেবনাথ ও হিসাবরক্ষক তরিকুল্লাহ আকন্দকেও বহিষ্কার করা হয়।

পিপি নেছার উদ্দিন মামলার বরাত দিয়ে জানান, পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির অনুকূলে পটুয়াখালী পুরান বাজার অগ্রণী ব্যাংক শাখার এসটিডি-১৫ হিসাব নম্বরে অফিস রের্কড অনুযায়ী উক্ত ব্যাংক হিসাব নম্বরে ১০ কোটি ৪৯ লাখ টাকা থাকলেও বাস্তবে ব্যাংকে রয়েছে মাত্র  ৪ কোটি ১৩ লাখ টাকা। পল্লী বিদ্যুৎ সমিতির হিসাবরক্ষক জায়েদা দীর্ঘ দিন থেকে সমিতির বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ পল্লী বিদ্যুতের অগ্রণী ব্যাংকের মূল হিসেবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ছাড়া ব্যাংকের ভূয়া জমা রশিদ ও ব্যাংক হিসাবের মাসিক স্টেটমেন্ট জালিয়াতি করে এসব আত্মসাৎ করা অর্থ মোট হিসাবে সমন্বয় করেন।

তিনি আরও জানান, ২০০৫ সাল থেকে তিনি এই জালিয়াতি করে আসছিলেন। তবে এ বছরের ফেব্রুয়ারি মাসে জায়েদাকে অন্যত্র বদলি করলে অর্থ জালিয়াতির বিষয়টি সমিতির হিসাব বিভাগের কাছে স্পষ্ট হয়ে ওঠে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম