বরিশালে আ.লীগের পাঁচ প্রার্থী জয়ী

বরিশাল প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ১৪:০০আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৪:০০

ইউপি নির্বাচন ২০১৬ বরিশালের সাত উপজেলার ১১টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে পাঁচটি ইউপি’র স্থগিত হওয়া সাতটি কেন্দ্রে অন্যান্য পদের সঙ্গে চেয়ারম্যান পদেও ভোটগ্রহণ করা হয়।

সর্বশেষ নির্বাচনি ফলাফলে তিনটিতে আওয়ামী লীগ, একটিতে ওয়ার্কার্স পার্টি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এছাড়া নতুন করে অনুষ্ঠিত হওয়া মুলাদী এবং হিজলা উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হালিম খানের কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার মোট ১১টি ইউপি’র স্থগিত হওয়া ১৩টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হয়েছে।

এর মধ্যে পাঁচটি ইউপিতে অন্যান্য পদের সঙ্গে চেয়ারম্যান পদেও ভোটগ্রহণ হয়েছে।

বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউপিতে স্থগিত হওয়া ভোট কেন্দ্রে নির্বাচনের মাধ্যমে মোট তিন হাজার ৮৬৪ ভোট পেয়ে জয় লাভ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগ সভাপতি মৃধা আক্তারুজ্জামান মিলনকে ৯৯ ভোটে পরাজিত করেছেন।

একই উপজেলার চাঁদপাশা ইউনিয়নে চার হাজার ১৭১ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়ার্কার্স পার্টি মনোনিত হাতুড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী মকবুল হোসেনকে এক হাজার ৭৮ ভোটে পরাজিত করেছেন।

এর বাইরে বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী রুহুল আমিন এক হাজার ৩১২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

উজিরপুরের গুঠিয়া ইউপি’র তিনটি স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এই ইউপিতে ৫ হাজার ৬৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহীন হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৩৫৩ ভোট। অবশ্য স্থগিত কেন্দ্রে ভোটের দু’দিন পূর্বে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনিত এই প্রার্থী।

এছাড়া মেহেন্দিগঞ্জের চানপুরা ইউপিতে স্থগিত কেন্দ্রের ভোটসহ মোট ৪ হাজার ৬৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুর রব সিপাহী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী বাহাউদ্দিন ঢালী পেয়েছেন ২ হাজার ৩৩১ ভোট।

এদিকে, ইতিপূর্বে নির্বাচন না হওয়ায় নতুন করে নির্বাচন হওয়া মুলাদী উপজেলার বাটামারী ইউপিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শহীদুল ইসলাম। তিনি পেয়েছেন ১১ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলুল হক পেয়েছেন মাত্র ৩১৭ ভোট। নির্বাচন শুরু হওয়ার পর বর্জনের ঘোষণা দিয়েছিলেন তিনি।

তাছাড়া হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নজরুল ইসলাম।

ইতিমধ্যে বেসরকারিভাবে তাদেরকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম