৩৬৪টি অভিযান ও জেল-জরিমানায় ইলিশ রক্ষা কর্মসূচি সম্পন্ন পটুয়াখালীতে

রাজিব বসু, পটুয়াখালী
০২ নভেম্বর ২০১৬, ২০:০৯আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ২০:০৯

ইলিশ নদ-নদী, মৎস্য বন্দর ও বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান, নদীতে ইলিশ শিকার করতে গিয়ে হাতে নাতে ধরা পরা জেলেদের জেল-জরিমানা, ইলিশ ধরার সরঞ্জাম, ট্রলার ও নৌকা জব্দ করার মধ্য দিয়ে পটুয়াখালীতে মা ইলিশ রক্ষা কর্মসূচি শেষ হলো। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার ২২ দিনে প্রশাসনের পক্ষ থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়। এদিকে নিষেধাজ্ঞা শেষে আবার জাল নিয়ে পানিতে নামার অপেক্ষায় প্রস্তুতি নিয়েছেন জেলার ৬২ হাজার জেলে।  

মৎস্য বিভাগের দেওয়া তথ্য মতে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আটক জেলেদের মধ্যে ২৯ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইলিশ রক্ষায় ৩৬৪ বার নদ-নদী, মৎস্য বন্দর ও বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে জেলে ও ব্যবসায়ীদের আটক করে ১৭৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ৩১টি মৎস্য অবতরন কেন্দ্র, ৫০০টি মাছঘাট, ১২১৬টি আড়ৎ, ৭৫৮টি বাজার পরিদর্শন করে অভিযান পরিচালনা করা হয়েছে।

এসব অভিযানে ইলিশ শিকার ও বিক্রির সঙ্গে জড়িতদের আটকসহ তাদের কাছ থেকে ২১৯ মেট্রিকটন মা ইলিশ জব্দ করা হয়েছে। মামলা করা হয়েছে ৫৮টি। মোট ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে ৫ লাখ ৬৬ হাজার মিটার, যার মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতি মো. ফজলুর রহমান গাজী জানান, অবরোধের সময় ২২দিন মৎস আড়তগুলো বন্ধ ছিল। কাজ না থাকায় জাল ও নৌকা মেরামত করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় ছিলেন জেলেরা। এখন সাগরে মাছ আহরণে যাওয়ার প্রস্তুত তারা।

অভিযান পরিচালনাকারী ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, ‘প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভিযান সফল হয়েছে। তবে বাউফল উপজেলায় নিজস্ব কোনও স্পিডবোট না থাকায় সনাতন পদ্ধতিতে ট্রলারে করে নদীপথে অভিযান পরিচালনা করতে হয়েছে। পাশাপাশি রয়েছে  জনবলের সংকট।’ তবে অভিযান সফল হওয়ায় দেশের সাধারণ মানুষ অল্প দামে ইলিশ খেতে পারবে বলেও আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, এ পর্যন্ত ২৫ জন জেলেকে সশ্রম কারাদণ্ড  ও ২০ জেলেকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা অবৈধ ৩ লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ৪৫টি মামলা করা হয়েছে। ছোট বড় ১৭টি মাছ ধরা নৌকা জব্দ করা হয়েছে।

মহিপুরের জেলে আব্দুল মন্নান বলেন, ‘নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আমরা সাগরে মাছ ধরতে না পারায় বেকার ছিলাম। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা মাত্র আমরা সাগরে মাছ আহরণে যাওয়ার প্রস্তুতি নিয়েছি।’

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মো. ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় জেলার বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সফল হয়েছে। ২২ দিন ব্যপী নদ-নদী বাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। নিষেধাজ্ঞা অমান্যকারীদের দণ্ড এবং জরিমানা করা হয়েছে। তবে বেশিরভাগ জেলে আগের চেয়ে এখন বেশি সচেতন হওয়ায় তারা নদীতে জাল ফেলেনি।’

তিনি আরও জানান, প্রজনন মৌসুমে একটি মা ইলিশ বিশ লাখ পর্যন্ত ডিম উৎপাদন করে। এর আগে নিষেধাজ্ঞা ১৫ দিন থাকলেও এবার তা বাড়িয়ে ২২ দিন করা হয়েছে। জেলার ৮ উপজেলায় ৪৫ হাজার ৬৪২টি পরিবারকে ৯১২.৮৪ মেট্রিকটন চাল দেওয়া হয়েছে।

২০১৫-২০১৬ অর্থ বছরে পটুয়াখালী জেলায় ইলিশের মোট উৎপাদন ছিল ৩২ হাজার ৭৫০ মেট্রিকটন।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের