বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ১৭:২৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৭:৩০

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপে বাসচাপায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী।

নিহত ব্যক্তির নাম জনি দাস। বরিশালের বাটিখানা এলাকায় তার বাড়ি। শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

পুলিশের সার্জেন্ট হাবিব ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরসাইকেল চালক জনি দাস দুজন যাত্রী নিয়ে সকালে বরিশাল থেকে ঝালকাঠি আসছিল। এসময় ঝালকাঠি থেকে ছেড়ে যাওয়া আজমীর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জনি নিহত হন। আহত হন মোটরসাইকেলের অপর ২ যাত্রী। পুলিশ ঘাতক বাস ও তার চালককে আটক করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন সার্জেন্ট হাবিব।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম