গৌরনদীতে স্কুলছাত্রীর ধাওয়ায় পালালো বখাটেরা

বরিশাল প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৬, ০৯:২৫আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ০৯:২৮

বরিশাল বরিশালে হয়রানির শিকার হয়ে এক স্কুলছাত্রী নিজেই পায়ের জুতা হাতে নিয়ে ধাওয়া করেছে বখাটেদের।এরপর একাই উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী থানার ওসির কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছে। রবিবার সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পড়ে বখাটেরা উত্ত্যক্ত করলে ওই ছাত্রী তাদের ধাওয়া করে।    

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘স্কুলে আসা যাওয়ার পথে আমার মেয়েকে বখাটেরা প্রায়ই পথরোধ করে অশ্লীল ও অশ্লালীন কথাবার্তা বলে উত্ত্যক্ত ও হয়রানি করতো। আমরা প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হুমকি দিতো বখাটেরা।’

স্কুলছাত্রীর মা বলেন, ‘ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে আছি।’

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে গৌরনদী থানার ওসি মো.আলাউদ্দিন মিলন বলেন, ‘বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

প্রত্যক্ষদর্শী ও অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলা সদরের উত্তর বিজয়পুর গ্রামের সাকিব সরদার (১৫), শাহী (১৬) ও উত্তর পালরদী গ্রামের রিফাতসহ ৮/১০ জন বখাটে গত তিন মাস ধরে ওই স্কুলছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। রবিবার সকালে প্রাইভেট পড়ে স্কুলছাত্রীটি বাড়ি ফেরার পথে আল-হেলাল স্কুলের সামনে পৌছলে বখাটে সাকিব সরদার ও ইসমাইল তার পথরোধ করে অশ্লীল কথা বলতে থাকে। এসময় প্রতিবাদ করলে বখাটে সাকিব ওই ছাত্রীর চুল টেনে তার শ্লীলতাহানি করে। ছাত্রীটি তাৎক্ষণিক চিৎকার দিয়ে পায়ের জুতা হাতে নিয়ে বখাটেদের ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী এস এম মোশারফ হোসেন ও মেরাজ হোসেন খান বলেন, ‘এক স্কুলছাত্রী ধর ধর চিৎকার দিয়ে দুই বখাটেকে ধাওয়া করলে আমরাও স্কুল ছাত্রীর সঙ্গে বখাটেদের ধাওয়া করি। প্রায় কোয়াটার কিলোমিটার ধাওয়া করার পর বখাটেরা গলির মধ্যে ঢুকে পালিয়ে যায়।’

তারা আরও বলেন, ‘স্কুল ছাত্রীটি অসম সাহস নিয়ে বখাটেদের ধাওয়া করে প্রায় ধরে ফেলেছিল। ওই স্কুল ছাত্রীর মত সব মেয়েরা সাহসী হলে সমাজ থেকে বখাটে নির্মূল সহজ হয়ে যেতো।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম