গৃহকর্মী ধর্ষণ মামলায় বিএনপি নেতা কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৬, ১৯:৩৬আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ২০:০৫





ঝালকাঠিতে গৃহকর্মী (১৪) ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার নলছিটি উপজেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক ও নলছিটি উপজেলা সহ-সভাপতি কবির জোমাদ্দার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জেলা ও দায়রা জজ রমনী রঞ্জন চাকমা তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। গৃহকর্মী ধর্ষণ মামলায় বিএনপি নেতা কারাগারে





কবির জোমাদ্দারের বিরুদ্ধে দায়ের মামলায় ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করায় সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব গোদন্ডা গ্রামের বিএনপি নেতা কবির জমাদ্দার তার গৃহকর্মী নবম শ্রেণি প ড়ুয়া কিশোরীকে ২০১৫ সালের ১৭ জুলাই পিস্তল ঠেকিয়ে ধর্ষণ করেন। বিষয়টি গোপন রাখতে কবির জমাদ্দার ওই কিশোরীকে খুনের হুমকি দেন। এমনকি বাবা-মাকেও গুলি করে হত্যা করার হুমকি দেন। এরপর ভয়ভীতি দেখিয়ে কয়েক মাস ধর্ষণ করায় অন্তসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। পরে তাকে বরিশালের এক ক্লিনিকে নিয়ে গর্ভপাত করান। কিন্তু মেয়েটি অসুস্থ হয়ে পড়লে গত ৮ জানুয়ারি বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি ধামাচাপা দিতে ৩১ জানুয়ারি কবির জমাদ্দার ধর্ষিতা, তার বাবা, চাচতো ভাই-বোনসহ পাঁচজনের বিরুদ্ধে চুরির মিথ্যা মামলা করেন। ওই মামলায় জামিন লাভের পর ধর্ষিতা কিশোরী ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে কবির জমাদ্দারের বিরুদ্ধে মামলা করেন।
/বিটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম