মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ১৭:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৭:৩৬

মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম খান ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা শিক্ষক আব্দুস ছালাম খান হত্যা মামলার প্রধান আসামি ওয়ার্ড যুবলীগ সভাপতি ইউপি সদস্য নেতা মোস্তাফিজুর রহমান বাচ্চুসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আসামিরা ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মমর্পণ করলে বিচারক রুবাইয়া আমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত এ মামলায়  সন্দেহভাজন গ্রেফতার ফারুক মুন্সি ও বাদশাহ মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আত্মসমর্পণকৃতরা হলেন, রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম হাওলাদার, হুমায়ুন কবির ও মান্নান ফরাজী।

গত ১৪ নভেম্বর বিকেলে ওই মুক্তিযোদ্ধাকে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের আমতলা এলাকায় পিটিয়ে আহত করা হলে পরের দিন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত আব্দুস ছালাম খান ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা ও একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

এ ঘটনায় নিহতের ছেলে মুরাদ খান বাদী হয়ে চারজন নামধারীসহ আট জনকে আসামি করে হত্যা মামলা করেন।

অপরদিকে, আসামিরা যুবলীগের নেতা হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে বাদী ও সাক্ষীদের পরিবারের সদস্যরা। মামলার ১নং সাক্ষী নারী শিক্ষিকা মরিয়ম আক্তার মুক্তা মামলার পর থেকেই আসামিদের হুমকিতে আত্মগোপনে রয়েছেন। ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ছোট ভাই আওয়ামী লীগ নেতা ঠান্ডু তাকে এ ঘটনায় সাক্ষী দিলে মেরে ফেলবেন বলে অকথ্য ভাষায় গালাগাল করেন বলেও মুঠোফোনে অভিযোগ করেন শিক্ষিকা মুক্তা।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম