বরগুনায় প্রতিপক্ষের হামলায় মৎস্যজীবী লীগের সভাপতি নিহত

বরগুনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ১৮:১৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:৩১

বরগুনা বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এবং দক্ষিণ রামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. নূর আলম সিদ্দিকী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গুরুতর আহত অবস্থায় নূর আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।  হামলার ঘটনায় নিহতের স্ত্রী সালমা খন্দকার ও ছেলে আহাদ সিদ্দিকীও গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে একই মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।
চিকিৎসাধীন সালমা খন্দকার ও আহাদ সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিপক্ষ গোলম কবির গ্রুপের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার ভোরে হামলার শিকার হন ওই নেতা।

উভয়ে হামলাকারী অনেকের মধ্যে ১১ জনের নাম উল্লেখ করতে পেরেছেন। এ নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও মামলা হয়নি।  

ওসি জানান, নিহতের মরদেহ ও আহতরা এখনও বরিশালে থাকায় এখনও কোনও মামলা হয়নি।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম