পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ০০:৪১আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ০০:৪৪

যাবজ্জীবন পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মানিক আকনকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মানিক মঠবাড়িয়া উপজেলার পাচশতকুড়া গ্রামের মৃত আব্দুল কাদের আকনের ছেলে।
আদালতের নথিসূত্রে জানা যায়,২০০৯ সালের ২৫ জুলাই মানিক তার স্ত্রী তাছলিমা বেগমকে মাছ ধরার কথা বলে ভোর পাঁচটার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরেরদিন সকাল ১০টার দিকে মানিক একা বাড়িতে ফিরে আসে। এসময় ওই গৃহবধূর শাশুড়ি তাছলিমার না আসার কারণ জানতে চাইলে মানিক তাকে জানান, তাছলিমা মাছ বিক্রির জন্য গিয়েছে। ওই দিন বিকাল তিনটার দিকে মানিক তার স্ত্রীকে খোঁজ করার কথা বলে বাড়ি থেকে পালিয়ে যান। পরের দিন দুপুরের দিকে পাচশতকুড়া গ্রামের হলতা খালে গৃহবধূর লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই মো. জাফর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছর ২৫ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মানিক আকনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারদণ্ড দেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক