বরিশালে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ০৫:৫৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০৫:৫৯

 

 

আইন-আদালত বরিশালে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই ৪জনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলো খুলনার জয়পুর এলাকার মজিবুর রহমানের ছেলে মুন্না তালুকদার, ঝালকাঠির রামনগরের মৃত নূর ইসলাম তালুকদারের ছেলে জামান হোসেন তালুকদার, যশোরের সারসা এলাকার বড়খোকা খানের ছেলে হাফিজুর রহমান খান হাফিজ ও বাগেরহাটের যাত্রাপুর এলাকার খলির শেখের ছেলে মিন্টু শেখ। আসামিদের মধ্যে মুন্না তালুকদার ছাড়া বাকিরা  পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফিরোজুল ইসলাম জানান, ২০১৫ সালের ৮ জানুয়ারি বরিশাল নগরের রুপাতলী বটতলা এলাকার জাগুয়া ডিগ্রি কলেজের সামনে চেকপোস্ট বসায় র‌্যাব-৮-এর সদস্যরা। এ সময় সেখানে একটি ট্রাকের গতিরোধ করতে চাইলে চালক না থামিয়ে চলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ২৪০ বোতল ফেন্সিডিলসহ মুন্না তালুকদার, জামান হোসেন তালুকদার ও হাফিজুর রহমান খান হাফিজকে আটক করা হয়। এ ঘটনায় ওইদিনই র‌্যাবের ডিএডি মশিউর রহমানা বাদী হয়ে  কোতোয়ালী থানায় ৮ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ২০ ফেব্রুয়ারি থানার এসআই দেলোয়ার হোসেন ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

চার্জশিটভুক্ত অন্য আসামি বরিশাল নগরের ভাটিখানা এলাকার ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান