জেলা পরিষদ নির্বাচন: বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

বরগুনা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৬

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে বরগুনায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। জেলা পরিষদ চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত সদস্য পদে দুজন এবং সদস্য পদে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়।

শনিবার বরগুনা জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা ড. মো. বশিরুল আলম  এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরগুনায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা জাতীয় পার্টির সভাপতি জাফরুল হাসান ফরহাদের হলফনামায় এক জায়গায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও সংরক্ষিত আসনে আসমা আক্তার ঋণ খেলাপি ও আফরোজা সুলতানা আঁখি চালান জমা না দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং কর্মকর্তা।

সাধারণ সদস্য পদে কে এম মারুফ রেজা ঋণ খেলাপি, এইচ শাহজাহান কবীর ও জাহাঙ্গীর হোসেন আয়কর পরিশোধের রশিদ জমা না দেওয়ায় তাদের মনোনয়নও বাতিল করা হয়।

এদিকে, শনিবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাফরুল হাসান ফরহাদ দাবি করেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা একটি কুচক্রি মহলের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে তার মনোনয়নপত্র বাতিল করেছেন। তিনি এ ব্যাপারে আপিল করবেন বলে জানান।

উল্লেখ্য, চেয়ারম্যান প্রার্থী জাফরুল হাসান ফরহাদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বরগুনায় এখন একক  প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগ সমর্থিত মো. দেলোয়ার হোসেন।

আরও পড়ুন:
রোহিঙ্গা অনুপ্রবেশ চলছেই, এক মাসে ফেরত ২৪৭২ জন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের