বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, তিনজনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ০৪:৪২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ০৪:৪৪

বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, তিনজনের কারাদণ্ড পিরোজপুরের মঠবাড়ীয়ায় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৮টার দিকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কনের বাবা বড় মাছুয়া এলাকার  রুহুল আমীন, নানা দক্ষিণ মিঠাখালী এলাকার আবদুল গনি ও  বরের চাচা সবুজনগর এলাকার আবদুল বারেক।

মঠবাড়ীয়া থানার সহকারী উপ-পরিদর্শক মাহাবুবুল হক বলেন, মঠবাড়ীয়া উপজেলার বড়মাছুয়া এলাকার রুহুল আমীনের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী জেসমিন আক্তারের  (১২) সঙ্গে টিকিকাটা গ্রামের আবদুল কাদের এর বিয়ে ঠিক হয়। শুক্রবার রাত ৮টার দিকে  তারা ( ছেলেপক্ষ ও মেয়েপক্ষ) মঠবাড়ীয়া শহরের ব্রাক অফিসের পাশে কাজী অফিসে বিয়ে পড়াতে যান। এসময় কাজী ওবায়দুল্লাহ কনে জেসমিনের জন্মসনদে বয়স কম হওয়ায় বিয়ে পড়াতে রাজি হননি। তখন দুপক্ষই বিয়ে পড়ানোর জন্য কাজীকে চাপদিতে থাকে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে ওই তিনজনকে আটক করি। এসময় বরের বাবা আবদুল আজিজ পালিয়ে যায়।

মাহাবুবুল হক বলেন, এরপর আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম