বরিশাল জেলা পরিষদে চেয়ারম্যান পদে আ.লীগের ২ প্রার্থী বহাল

বরিশাল প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ০০:৩৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ০০:৪২

জেলা পরিষদ নির্বাচন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থী বহাল রয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে পাঁচজন ও সংরক্ষিত মহিলা পদে তিনজন নির্বাচিত হয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দ্বায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, রবিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিনে প্রতিদন্দ্বী প্রার্থীরা তাদের নাম প্রত্যাহার করায় ৮ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তিনি আরও জানান, শনিবার চেয়ারম্যান পদে গোলাম ফারুক ও মোহান্মদ হোসেন চৌধুরী নাম প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগের দুই প্রার্থী মইদুল ইসলাম ও খান আলতাফ হোসেন ভুলু মাঠে রয়েছেন।
অন্যদিকে ৪১ টি সাধারণ সদস্যপদে ৫ জন বিনা- প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ফলে ৩৬টি পদে নির্বাচন হবে। এছাড়া ৭ টি সংরক্ষিত মহিলা পদের মধ্যে ৩টি বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৪টি পদে নির্বাচন হবে।
বিনা- প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন- অ্যাডভোকেট রনজিত সমদ্দার,এইচ এম হারুনর রশিদ, মো. দলিলুর রহমান শিকদার, শহীদুল ইসলাম খান,এইচ এম জামাল হোসেন।
সংরক্ষিত পদে যারা বিনা- প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন-পিয়ারা বেগম,আইরিন রেজা ও উর্মিলা বাড়ৈ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম