ঝালকাঠিতে মন্দির স্থাপনকে কেন্দ্র করে হামলা, আহত ১০

ঝালকাঠি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৬, ০১:৫৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ০১:৫৭

ঝালকাঠি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠিতে দেবোত্তর সম্পত্তিতে মন্দির স্থাপনের সময় কীর্তন চলাকালে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা দেশের বিভিন্ন মন্দিরের পূজারি ও ইসকন মন্দিরের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন। রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষর্দশী ও পুলিশ জানায়, পূর্ব চাঁদকাঠি এলাকার এক একর দেবোত্তর সম্পত্তির মধ্যে স্থানীয় লক্ষ্মী নারায়ন বিগ্রহ মন্দিরের সেবাইত সুধীর চন্দ্র নাথ ইসকন মন্দিরের কাছে নতুন একটি মন্দির স্থাপনের জন্য সাড়ে চার শতাংশ জমি দান করেন। ওই জমিতে আজ সকালে মন্দির স্থাপনের জন্য দেশের বিভিন্নস্থান থেকে ১৫ জন পূজারি এসে কীর্তন অনুষ্ঠান শুরু করেন। এসময় ওই জমি নিজেদের দাবি করে স্থানীয় দুলাল কৃষ্ণ দাস ও পরিমল দাসের নেতৃত্বে ২০-২৫ ব্যক্তি কীর্তনে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে লক্ষ্মী নারায়ন বিগ্রহ মন্দিরের সেবাইত সুধীর চন্দ্র নাথ, ইসকন মন্দিরের সদস্য শুভংকর হালদার, বিপ্লব, পরম পুরুষ দাস ভ্রমচারী, সুভাষ চন্দ্র দাসসহ ১০ জনকে আহত করে। এসময় মন্দির স্থাপনের সরঞ্জামাদী ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
পরে খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পরে গুরতর অবস্থায় পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঝালকাঠি থানার উপপরিদর্শক মিলন কুমার ঘোষ ও মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের