বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৪

বরিশাল প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৮

বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৪ বরিশালের গৌরনদী বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছে। তার নাম মোজাম্মেল পাইক। এ সময় আরও চারজন দগ্ধ হয়েছে। তাদের বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আহতরা হলেন, মুরাদ খান স্টিল হাউজের মালিক মুরাদ খান, হোটেল কর্মচারী আলম সরদার, মোটরসাইকেল মেকানিক রাসেল হাওলাদার ও পথচারী একটি মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। আহতদের মধ্যে মুরাদ খান স্টিল হাউজের মালিক মুরাদ খান ও হোটেল কর্মচারী আলমের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকানিক জব্বার সরদার জানান, শনিবার দুপুর ২টার দিকে বন্দরে স্থানীয় বাসিন্দা মুরাদ খান তার স্ট্রিল হাউজে স্টিল আলমিরা গ্যাস ঝালাইয়ের কাজ করছিল। এসময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুরাদ খান স্টিল হাউজ, ভাই ভাই ইলেকট্রনিক্স, মোজাম্মেল পাইকের ওয়ার্কশপ দোকানের চালা উড়ে যাওয়াসহ ৩টি দোকান আগুনে ব্যাপক ক্ষতি হয়। এতে পাঁচজন দগ্ধ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধীর কর্মকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম